দুর্ঘটনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পল্লবীতে সড়ক দুর্ঘটনায় বাবু মিয়া (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি উত্তর কালশীর মাটিকাটা বস্তিতে থাকতেন।
পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, দুপুরে মিরপুর ১২ নম্বর সেক্টরে একটি পোশাক কারখানার সামনে বিকল্প পরিবহনের একটি বাস বাবু মিয়াকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, এ ঘটনায় বাসটির চালক চয়ন মাতবরকে আটক করা হয়েছে।