প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি এলাকায় পিকআপের ধাক্কায় জারু মিয়া (৫০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে মোহাম্মদিয়া হাউজিং সোসাইটির প্রধান সড়কের কালভার্টের গোড়ায় এ দুর্ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে ভোর চারটার দিকে তাঁর মৃত্যু হয় বলে জানান স্থানীয় বাসিন্দা সিদ্দিক মিয়া। নিহত জারু মিয়া মোহাম্মদপুর নবোদয় হাউজিংয়ে বসবাস করতেন। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা আছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।