দুর্ঘটনা এড়াতে ব্যতিক্রমী উদ্যোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের হাতীবান্ধায় সড়ক দুর্ঘটনা এড়াতে গতকাল রোববার দিনব্যাপী স্কাউট দলের উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালন করা হয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার দুটি স্থানে ২২৫টি মোটরসাইকেলের হেডলাইটের ওপরের অংশ কালো রং দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।
গতকাল সকাল ১০টায় হাতীবান্ধা উপজেলা পরিষদের সামনে লালমনিরহাট-পাটগ্রাম-বুড়িমারী মহাসড়কে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহম্মেদের মোটরসাইকেলটির হেডলাইটের ওপরের অংশে কালো রং দিয়ে দাগ দেওয়ার মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান।