দুর্ঘটনা এড়াতে হাইকোর্টের স্বতঃপ্রণোদিত রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাস, মিনিবাস ও ট্রাকের বৈধ লাইসেন্স নিয়মিত পরীক্ষার মাধ্যমে ট্রাফিক আইন যথাযথভাবে কার্যকর করতে কেন নির্দেশ দেওয়া হবে না, জানাতে সরকারের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি বোরহানউদ্দিন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত (স্যুয়োমটো) হয়ে এই রুল জারি করেন। আগামী তিন সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব, যুগ্ম কমিশনার (ট্রাফিক), বিআরটিএর চেয়ারম্যান ও পুলিশের মহাপরিদর্শকসহ আটজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি গাড়ির গতি নিয়ন্ত্রণের মাধ্যমে ট্রাফিক আইন কার্যকর করা সম্পর্কে অগ্রগতি প্রতিবেদন ৭ মার্চের মধ্যে হলফনামা আকারে আদালতে দাখিল করতে বলা হয়েছে।