দুর্ঘটনা ও যানজটে ভোট কমার আশঙ্কায় কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাস্তাঘাটের অবস্থা কিছুটা ভালো হলেও এখনো সবচেয়ে আতঙ্কের বিষয় সড়ক দুর্ঘটনা ও যানজট। কিন্তু সরকারের এই শেষ সময়ে এসে এসব সমস্যার সমাধান সম্ভব নয়। ভোট কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
আজ বৃহস্পতিবার রাজধানীর এলজিইডি ভবনে আয়োজিত একটি কর্মশালায় যোগাযোগমন্ত্রী এসব কথা বলেন। ‘ঢাকায় পথচারীদের পরিবেশ উন্নতীকরণ’ শীর্ষক ওই কর্মশালার আয়োজক ঢাকা উত্তর সিটি করপোরেশন ও এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি)।
ওবায়েদুল কাদের বলেন, ‘আমরা যা বলি, তার কতটুকু বাস্তবায়ন করেছি, সেটা নিয়ে আমাদের অতৃপ্তি রয়েছে।’

যোগাযোগমন্ত্রী আরও বলেন, ‘বিদেশে গিয়ে আমরা কারও কাছ থেকে কোনো ধরনের সাহায্য বা বরাদ্দ নেব, সেটাও করতে পারছি না। একটি কুচক্রী মহল বিদেশে গিয়ে দুর্নীতিকে এমনভাবে ছড়িয়ে দিয়েছে, বিদেশি সাহায্য চাইতে গেলে নিজেকে অপরাধীর মতো মনে হয়।’