দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন মজীনা

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা গতকাল শুক্রবার সকালে গাজীপুরে যাওয়ার পথে অল্পের জন্য সড়ক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন৷ কাপাসিয়া উপজেলায় সোলার ন্যানো িগ্রড নামের সৌরশক্তি উৎপাদনের একটি প্রকল্প পরিদর্শনে যাওয়ার সময় এ ঘটনা ঘটে৷
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোলারিক কোম্পানির ওই প্রকল্পটি কাপাসিয়ার বারিষাব লোহাদী এলাকায় অবস্থিত৷ প্রকল্প পরিদর্শনের জন্য ড্যান মজীনা একটি জিপে করে সকাল ১০টার দিকে উপজেলায় পেঁৗছান৷ এরপর প্রকল্প এলাকায় যেতে জিপটি কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়ক থেকে ইট বিছানো কাঁচা রাস্তায় প্রবেশ করে। ওই সড়কের লোহাদী উচ্চবিদ্যালয়ের পাশে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পুকুরের পাড়ে হেলে পড়ে। হেলে পড়ার স্থানের পাশে কমপক্ষে ১০ ফুট নিচু পুকুর রয়েছে। তবে পানিতে পড়ার আগেই চালকের দক্ষতায় িজপটি রক্ষা পায়। এ সময় মজীনাসহ অন্য আরোহীরা দ্রুত জিপ থেকে নেমে আসেন। কিছুদূর হাঁটার পর তাঁরা অন্য একটি গাড়িতে করে পরিদর্শনস্থলে পেঁৗছান৷