দুর্ঘটনা থেকে রক্ষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনে গতকাল মঙ্গলবার বিকেলে ভুল সংকেতের কারণে মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছে দুটি মালবাহী ট্রেন। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে জংশনের কর্তব্যরত কেবিন স্টেশনমাস্টার (সিএসএম) প্রসেনজিত্ চক্রবর্তীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় সহকারী পরিবহন কর্মকর্তা ফারুক আহমেদকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।