দুর্ঘটনা প্রতিরোধে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের দিন সকালে ভাইবোনদের সঙ্গে ঈদগাহ মাঠে যাচ্ছিল সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার পাঁচলিয়া গ্রামের আবদুল মজিদের ছেলে মারুফ আলী (৬)। ঢাকা-বগুড়া মহাসড়কের পাঁচলিয়ায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক মারুফকে চাপা দিয়ে পালিয়ে যায়। গত শনিবার সন্ধ্যায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারুফের মৃত্যু হয়। মারুফের মৃত্যুর প্রতিবাদে এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সাত দফা দাবিতে গতকাল রোববার সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত পাঁচলিয়ায় মহাসড়কের দুই পাশে লাশ নিয়ে মানববন্ধন করে এলাকাবাসী। স্থানীয় সাংসদ গাজী শফিকুল ইসলাম ওই স্থানে পায়ে হাঁটার সড়কসেতু (ওভারব্রিজ) নির্মাণের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করে নেয় l লেখা ও ছবি: এনামুলহক