দুর্ঘটনা রোধে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে গতকাল সোমবার দুপুরে গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নীলফামারী ডায়াবেটিক হাসপাতালের সম্মেলন কক্ষে এ কর্মশালা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। নীলফামারীর পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তৃতা করেন জেলা প্রশাসক জাকীর হোসেন, জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, প্রকৌশলী আবদুল বাছেদ ও হক মাহমুদ, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, নিসচার নীলফামারী জেলা কমিটির নেতা মৃণাল কান্তি রায়, রাসেল আমীন প্রমুখ। নিসচা নীলফামারী জেলা কমিটি ও এলজিইডির যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় ২০০ চালক অংশ নেন। বিকেলে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।