দুর্ঘটনা রোধে পরিবহন মালিক ও শ্রমিকদের এগিয়ে আসতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহাম্মেদ রাজু বলেছেন, সড়ক দুর্ঘটনা রোধে সরকার যেসব উদ্যোগ নিয়েছে, তাতে পরিবহন বিভাগের মালিক ও শ্রমিকদের সহযোগী হিসেবে এগিয়ে আসতে হবে। নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১০ পুলিশ সদস্যের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গতকাল শুক্রবার দুপুরে নরসিংদী পুলিশ লাইনে ওই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।মন্ত্রী বলেন, চালকদের নিয়োগ করার আগে তাঁদের দক্ষতা ও অভিজ্ঞতার বিষয়ে মালিকপক্ষের খোঁজ নেওয়া উচিত।