প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা রোধে মানববন্ধন হয়েছে কেরানীগঞ্জে। গতকাল বুধবার বেলা ১১টায় রুহিতপুর ড্রাগস অ্যাসোসিয়েশন ও রুহিতপুর ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের উদ্যোগে কেরানীগঞ্জের জিনজিরা-সৈয়দপুর সড়কের রুহিতপুর রামেরকান্দা এলাকায় এ মানববন্ধন হয়। এ সময় বক্তব্য দেন আবদুল মোতালেব মাস্টার, ফজলুল হক ভূঁইয়া, মিয়া আবদুল হান্নান, জাকির হোসেন, মনির হোসেন ভূঁইয়া প্রমুখ। উল্লেখ্য, ২ নভেম্বর রুহিতপুর ড্রাগস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ তোফাজ্জল হোসেন ভূঁইয়া ও রুহিতপুর ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের সদস্য সঞ্জীব তালুকদার ও নাহিদ ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত হন। এর প্রতিবাদে নিরাপদ সড়কের দাবিতে সংগঠন দুটি এ মানববন্ধনের আয়োজন করে।