দুর্ঘটনা রোধে মোটরযানের বাতিতে কালো রঙের প্রলেপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা রোধে ঠাকুরগাঁওয়ের ট্রাফিক পুলিশ মোটরযানের বাতিতে কালো রঙের প্রলেপ দেওয়ার অভিযান শুরু করেছে। গতকাল শুক্রবার শহরের চৌরাস্তায় পুলিশ সুপার ফয়সল মাহমুদ এ অভিযান উদ্বোধন করেন।
এ সময় ট্রাফিক পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোফাখারুল, ট্রাফিক সার্জন ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে পুলিশ সড়কের যানবাহনের বাতিতে কালো রঙের প্রলেপ দেয়।
ফারুক হোসেন জানান, এ অভিযান এক সপ্তাহ চলবে।
ফয়সল মাহমুদ বলেন, রাতে সড়কে গাড়ি ও মোটরসাইকেল চালানোর সময় হেডলাইটের আলো ওপরে ওঠানো থাকার কারণে বিপরীত দিক থেকে আসা যানবাহনের চালকের চোখে আলো লাগে। এ কারণে অনেক দুর্ঘটনা ঘটে। তাই সচেতনতা বৃদ্ধি করতে মোটরসাইকেল ও গাড়ির হেডলাইটের ওপরের অংশে কালো রং করার এ উদ্যোগ নেওয়া হয়েছে।