দুর্ঘটনা রোধে শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়, সবাই মিলে ঐক্য করি, সড়ক দুর্ঘটনা রোধের সংস্কৃতি গড়ি’ স্লোগান নিয়ে সড়ক নিরাপত্তা প্রচারাভিযানের অংশ হিসেবে পঞ্চগড়ে গতকাল শনিবার বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। গতকাল এলজিইডির সাসটেইনেবল রুরাল ইনফ্রাস্টাকচার ইমপ্রুভমেন্ট প্রজেক্ট ও নিরাপদ সড়ক চাই (নিসচা) যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করে। এতে জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শ মানুষ অংশ নেন। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় পঞ্চগড়ের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন, পুলিশ সুপার আবুল কালাম আজাদ, নিসচার চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, সিভিল সার্জন আহাদ আলী, পঞ্চগড় পৌরসভার মেয়র তৌহিদুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।