দুর্ঘটনাকবলিত জাহাজ ভাটিয়ারির দিকে নেওয়ার চেষ্টা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুর্ঘটনাকবলিত জাহাজ ‘উইন্ড-৩’ ভাটিয়ারির দিকে টেনে নেওয়ার চেষ্টা চলছে। বন্দর ও নৌবাহিনীর কয়েকটি উদ্ধারকারী জাহাজের সাহায্যে এটিকে বন্দর এলাকা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানা গেছে। বন্দরসচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ গতকাল রাত আটটায় প্রথম আলোকে বলেন, জাহাজটি এখন বন্দরের ‘এ’ নোঙর এলাকার শেষ প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। প্রসঙ্গত, ৩ জুন অন্য একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে এটির তলা ফুটো হয়ে যায়। ফুটোগুলো মেরামত করে নিরাপদে সৈকতে নেওয়ার চেষ্টা করা হলে আবারও তলা ফুটো হয়ে ইঞ্জিনকক্ষে পানি ঢুকতে থাকে। জাহাজটি সীতাকুণ্ডের ভাটিয়ারিতে জাহাজভাঙা ইয়ার্ডে ভেঙে লোহা হিসেবে বিক্রির জন্য আমদানি করা হয়েছে।