প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটে পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে জুয়েল (২৫) নামের চালকের সহকারী নিহত ও ট্রাকের চালক দুলাল গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে খুলনা-মংলা মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুকদাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জুয়েল খুলনার রূপসা উপজেলার পাঁচালী গ্রামের নুর মোহাম্মদের ছেলে। বাগেরহাট মহাসড়ক পুলিশের ওসি আবদুল মান্নান ফরাজী জানান, মংলা থেকে সিমেন্ট নিয়ে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছালে সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে।