দুর্ঘটনায় দুজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার মৌলভীরকুম স্টেশনে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন মোটর সাইকেলের চালক গিয়াস উদ্দিন (৩৬) ও আরোহী ওয়াহেদ আলী (৪০)। গুরুতর আহত আরেক আরোহী সাবেক ইউপি সদস্য রহমত আলীকে (৫০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনজনের বাড়ি চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে।