দুর্ঘটনায় দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে এসব দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন হুমায়ুন কবির (৬০) ও আয়েশা আকতার (৩২)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) সূত্রে জানা গেছে, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে নগরের লালখান বাজার এলাকায় হেঁটে ওয়াসার মোড় পার হওয়ার সময় হুমায়ুন কবিরকে একটি সিএনজিচালিত অটোরিকশা ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এদিকে বিকেল পাঁচটার দিকে ইপিজেড এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় রিকশা আরোহী আয়েশার মৃত্যু হয়।