দুর্ঘটনায় নারী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের দেওয়ানহাট এলাকায় প্রাতর্ভ্রমণে বের হয়ে রাস্তা পার হতে গিয়ে মাইক্রোবাসের চাপায় রোকসানা আক্তার (৩০) নামের এক নারী নিহত হয়েছেন। গতকাল রোববার সকাল সাড়ে ছয়টার দিকে দেওয়ানহাট এলাকায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান প্রথম আলোকে জানান, হালিশহরের নয়াবাজারের মসজিদ গলি এলাকায় রোকসানা আক্তারের বাসা।