দুর্ঘটনায় নারী বৃদ্ধসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, কিশোরগঞ্জের করিমগঞ্জ ও ময়মনসিংহের ভালুকায় গতকাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় নারী, বৃদ্ধসহ তিনজন নিহত হয়েছেন।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর:
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার শাহবাজপুর প্রথম গেট এলাকায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় জহুরা বেগম (৫৫) নামের এক নারী প্রাণ হারান। তিনি সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের মীরহাটি গ্রামের চিনু মিয়ার স্ত্রী।
ভৈরব: করিমগঞ্জ-কিশোরগঞ্জ সড়কের ব্যাপারীপাড়া চত্বরে দুপুর ১২টায় ট্রাক্টরের চাপায় বোরহান উদ্দিন (১৭) নামের এক কলেজছাত্র নিহত হয়। সে করিমগঞ্জ মডেল কলেজের ছাত্র ছিল। সে উপজেলার উলুখলা গ্রামের আবদুস সাত্তারের ছেলে। ট্রাক্টরের চালক কাজল মিয়াকে আটক করা হয়েছে বলে করিমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান জানিয়েছেন।
ময়মনসিংহ: সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার আমতলী এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী বাসের চাপায় ছামেদ আলী (৭০) নামের এক ব্যক্তি মারা গেছেন। ছামেদ আলীর বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চরখোলাবাড়ী গ্রামে।