দুর্ঘটনায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেণীপুরে গতকাল বুধবার বিকেলে পাওয়ার ট্রিলার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলর চালক সবুজ হোসেন (২৬) নিহত হয়েছেন। বেণীপুর গ্রামের খোকা মণ্ডলের ছেলে সবুজ গরু ব্যবসায়ী ছিলেন। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রকিব খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  চুয়াডাঙ্গা প্রতিনিধি