দুর্ঘটনায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের রাজনগর উপজেলার মুশুরিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় শাম্মি আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সে উপজেলার রাজনগর সদর ইউনিয়নের নন্দীউড়া গ্রামের আলকাছ মিয়ার মেয়ে এবং করিমপুর-খলাগাঁও উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। গতকাল শনিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সিএনজিচালিত অটোরিকশায় স্কুলে যাওয়ার পথে একটি ব্যক্তিগত গাড়ি ঘটনাস্থলে অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে বেলা একটার দিকে সে মারা যায়।