প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় ভটভটিযাত্রী জোৎস্না বেগম (৬০) নিহত ও তিনজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে ঘোড়াঘাট থানা মোড়ে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন হাকিমপুর থানার কনস্টেবল মো. নুরুন্নবী, তাঁর স্ত্রী নাসরিন সুলতানা (২৮) ও মেয়ে নুসরাত জাহান (১২)। তাঁদের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ভোলডাঙ্গ গ্রামে। নিহত জোৎস্না বেগম নুরুন্নবীর শাশুড়ি। তাঁর বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায়। ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা শামছুর রহমান জানান, অবস্থা গুরুতর হওয়ায় আহত ব্যক্তিদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।