দুর্ঘটনায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় রুমন মিয়া (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত শনিবার রাত সাড়ে আটটার দিকে শ্রীমঙ্গল-হবিগঞ্জ সড়কের শ্রীমঙ্গল পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত রুমনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গতকাল রোববার সকাল সাতটার দিকে তিনি মারা যান। রুমন শ্রীমঙ্গলের দক্ষিণ উত্তরসুরের লাল মিয়ার ছেলে। তিনি গাড়ি মেরামতের কারখানায় কাজ করতেন।