দুর্ঘটনায় নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনা-মদন সড়কের শিবাশ্রম নামক স্থানে গতকাল শনিবার সকাল আটটার দিকে সড়ক দুর্ঘটনায় এক ট্রাকযাত্রী নিহত হয়েছেন। তাঁর নাম ইরালি প্রামাণিক (৬৫)। তাঁর বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার চরগড়গড়িয়া গ্রামে। তিনি একজন ধানকাটা শ্রমিক। চরগড়গড়িয়া গ্রামের ৪৫ জনের একটি শ্রমিক দল ধান কাটার উদ্দেশে ট্রাকে করে নেত্রকোনার মদন উপজেলায় যাচ্ছিলেন। নেত্রকোনা-মদন সড়কের শিবাশ্রম নামক স্থানে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ইরালি প্রামাণিক ট্রাক থেকে পড়ে যান এবং ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া দুর্ঘটনায় ১০ জন যাত্রী ট্রাক থেকে ছিটকে পড়ে আহত হন।