দুর্ঘটনায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী ট্রাকের চাপায় এক কৃষক মারা গেছেন। ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল চৌরাস্তা এলাকায় গতকাল মঙ্গলবার সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ওই কৃষকের নাম মো. সেলিম মিয়া (৩৮)। তিনি ফুলপুর উপজেলার তারাকান্দা থানার গিটুয়ারি গ্রামের বাসিন্দা। তাঁর সহযাত্রী চর ফরিদপুর গ্রামের মো. রফিকুল ইসলাম বলেন, সেলিমসহ তাঁরা চারজন বাসে করে কিশোরগঞ্জ শহরে যাচ্ছিলেন। নান্দাইল চৌরাস্তা এলাকায় বাসটি থামার পর শৌচাগারে যাওয়ার জন্য সেলিম সড়কের অপর পাশে যাচ্ছিলেন। এ সময় গরুবাহী একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তিনি নিহত হন। নান্দাইল মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, ঘটনার পর ট্রাক ফেলে রেখে চালক পালিয়ে গেছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে।