দুর্ঘটনায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-চরফ্যাশন-বাবুরহাট আন্তমহাসড়কে দুর্ঘটনায় দুজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে চরফ্যাশন উপজেলার শশীভুষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজারের লকতিরহালট এলাকায় ওই ঘটনা ঘটে। শশীভুষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন বলেন, হাজারীগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. ইলিয়াছ (১৯) ও জাহানপুরের মো. মোস্তফা (৪০) মোটরসাইকেলে করে জাহানপুর থেকে চরফ্যাশনে যাচ্ছিলেন। পথে লকতিরহালট এলাকায় একটি নছিমনকে পাশ কাটাতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মোস্তফা মারা যান। গুরুতর অবস্থায় ভোলা সদর হাসপাতালে নেওয়ার পথে চালক ইলিয়াছের মৃত্যু হয়।