প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার চাপায় সঞ্জু মিয়া (৪৮) নামের এক আরোহী গত সোমবার রাতে নিহত হয়েছেন। কেন্দুয়া-নেত্রকোনা সড়কের নোয়াদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বাড়ি উপজেলার গগডা-বাদলাপাড়া গ্রামে। পুলিশ জানায়, সোমবার বিকেলে সঞ্জু মিয়া সিএনজি-চালিত অটোরিকশায় নেত্রকোনা থেকে কেন্দুয়ায় আসছিলেন।