দুর্ঘটনায় নিহত পুলিশ সদস্যের পরিবারকে অনুদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত পুলিশ কনস্টেবল মোস্তাফিজুর রহমানের পরিবারকে তিন লাখ টাকার অনুদান দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার তাঁর স্ত্রী তাজমুন নাহার পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে চেক গ্রহণ করেন।
গত ১২ মার্চ ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে নাশকতাবিরোধী দায়িত্ব পালনের সময় বাসের চাপায় মোস্তাফিজুর রহমান নিহত হন। তাঁর বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার গোদাগাড়ি গ্রামে। গতকাল দুপুরে পুলিশের মহাপরিদর্শকের তহবিলের অনুদানের চেকটি তাঁর স্ত্রীর হাতে তুলে দেন সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার এস এম এমরান হোসেন।