দুর্ঘটনায় পথচারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়ায় একটি ভাড়ায় চালিত মোটরসাইকেলের ধাক্কায় মো. মশিয়ার রহমান মোল্লা (৩৪) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল উপজেলার লোহাগড়া-লাহুড়িয়া সড়কের রামকান্তপুর মান্দারতলায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, বেলা সাড়ে তিনটার দিকে ওই স্থানে রাস্তা পার হওয়ার সময় একটি ভাড়ায় চালিত মোটরসাইকেল মশিয়ারকে ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।