প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়ায় চলন্ত মোটরসাইকেলের ধাক্কায় মজিবর মজুমদার (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বুধবার বেলা দেড়টার দিকে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের লাহুড়িয়া গোপকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মজিবর মজুমদারের বাড়ি ওই এলাকায়। লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সজল হোসেন জানান, রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় ওই বৃদ্ধ গুরুতর আহত হন। পরে নড়াইল সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।