দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁওয়ে গতকাল সোমবার দুপুরে রিকশার সঙ্গে সংঘর্ষের পর রাস্তায় ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহী শরিফুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন। তিনি ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডিপিডিসি) মিটার রিডার ছিলেন।

নিহত শরিফুলের ভাগনে আরিফুর রহমান জানান, বেলা দুইটার দিকে শরিফুল মোটরসাইকেলে খিলগাঁওয়ের খিদমাহ হাসপাতালের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ একটি রিকশার সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে শরিফুল রাস্তার ওপর ছিটকে পড়েন। প্রথমে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।