দুর্ঘটনায় শিশু নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার চাপায় ফারজানা (১১) নামে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন তিনজন। গতকাল বুধবার বেলা দুইটার দিকে মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের রাজনগর উপজেলার গয়াসপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফারজানা উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের কাজীরহাট গ্রামের সুলেমান মিয়ার মেয়ে। পুলিশ সূত্রে জানা গেছে, ফারজানা রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে চাপা দিয়ে উল্টে যায়। গুরুতর আহত অবস্থায় রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়। অটোরিকশাটি উল্টে গেলে চালকসহ তিন যাত্রী আহত হন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম জানা যায়নি।