দুর্ঘটনায় শিশু নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের দক্ষিণ মধ্যম হালিশহর এলাকায় সিটি করপোরেশনের আবর্জনাবাহী গাড়ির চাপায় রিয়া আক্তার (৫) নামের এক শিশু নিহত হয়েছে।
গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মা ও নানির সঙ্গে মাইজপাড়া এলাকায় থাকত রিয়া। তার মা পোশাকশ্রমিক।
বন্দর থানার উপপরিদর্শক (এসআই) শাহিনুল ইসলাম জানান, নানির সঙ্গে রিকশায় চড়ে যাওয়ার সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের আবর্জনাবাহী গাড়ি রিকশাটিকে ধাক্কা দেয়। এতে রিকশা থেকে ছিটকে পড়ে গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় রিয়া। স্থানীয় লোকজন চালককে আটক করে থানায় খবর দেন। পরে রিয়ার পরিবারের সঙ্গে করপোরেশনের লোকজনের সমঝোতা হয়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।