দুর্ঘটনায় শিশু নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের হোসেনপুরে অটোরিকশার চাপায় মৌমিতা বেগম (৬) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল শনিবার সকালে কিশোরগঞ্জ-হোসেনপুর সড়কের হোসেনপুর উপজেলার রামপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৌমিতার বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার কালিয়ান গ্রামে। সে ওই গ্রামের মানিক মিয়ার মেয়ে। তার নানার বাড়ি হোসেনপুরের রামপুর গ্রামে। কয়েক দিন আগে মৌমিতা নানার বাড়ি বেড়াতে এসেছিল। গতকাল সকালে সে তার মামার সঙ্গে রামপুর বাজারে যাচ্ছিল। সকাল সাড়ে নয়টার দিকে রামপুর বাজারের কাছে আসামাত্র হোসেনপুরগামী একটি অটোরিকশা মৌমিতাকে চাপা দেয়। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৌমিতার মৃত্যু হয়। হোসেনপুর থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।