দুর্ঘটনার কবলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্ত হওয়া মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মান্নানের গাড়ি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনায় মান্নানসহ গাড়িতে থাকা আটজন সামান্য আহত হয়েছেন। এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী মো. বিল্লাল হোসেন জানান, গতকাল শুক্রবার গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে এম এ মান্নানসহ আটজন ঢাকা থেকে একটি পাজেরো গাড়িতে রওনা হন। বেলা পৌনে একটার দিকে ঢাকা বাইপাস সড়কের মেঘডুবি এলাকায় গাড়িটিকে আঘাত করে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক। এতে গাড়িটি সড়কের পাশে কাত হয়ে যায়।