দুর্ঘটনার কবলে তেলবাহী ট্যাংকলরি মহাসড়কে ডিজেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে ট্রাক ও তেলবাহী ট্যাংকলরির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লরির থেকে প্রায় চার হাজার লিটার ডিজেল মহাসড়কে ছড়িয়ে পড়ে। গতকাল মঙ্গলবার উপজেলার যমুনাপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। ট্যাংকলরির চালক আহত হন।
আহত চালকের নাম শামীম সরকার (৩৬)। তাঁর বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী এলাকায়। তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, দুর্ঘটনার পর ডিজেল তেলবাহী ট্যাংকলরিটি মহাসড়কের ওপর উল্টে যায়। এতে তেলের ট্যাংক ফেটে তেল রাস্তায় পড়ে যায়। এ সময় স্থানীয়রা কাপড় দিয়ে তেল তুলে বালতি ভরে নিয়ে যায়।
শেরপুর থানার এসআই উদ্দিন বলেন, মহাসড়কের ওপর পড়ে যাওয়া তেলের মূল্য কমপক্ষে আড়াই লাখ টাকা বলে জানান তিনি।