দুর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়িবহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পুলিশ প্রটেকশন ভ্যানের সঙ্গে একটি নছিমনের সংঘর্ষে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। কড্ডা গোলচত্বর এলাকায় গত সোমবার এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজশাহী থেকে ঢাকা যাচ্ছিলেন। তাঁর গাড়িবহরের সঙ্গে ছিল পুলিশ প্রটেকশন ভ্যান।
পথে বেলা দুইটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জের কড্ডা গোলচত্বর এলাকায় পুলিশ প্রটেকশন ভ্যানটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি নছিমনের সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশ ভ্যানটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলে ভ্যানে থাকা রেজাউল ইসলাম, রিমন মিয়াসহ পুলিশের তিন কনস্টেবল আহত হন। তাঁদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় নছিমনটিকে আটক করা হয়েছে। তবে এর চালক পলাতক।