দুর্ঘটনার জন্য দায়ী বিলবোর্ড সরিয়ে ফেলার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্ঘটনার জন্য অবৈধ বিলবোর্ডকে দায়ী করে তা সরিয়ে ফেলার আহ্বান জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

গতকাল মঙ্গলবার রাজধানীর মহাখালীর বাস টার্মিনালে আয়োজিত এক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এ কথা বলেন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বাড়াতে ওই কর্মশালার আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, ‘অনেক গাড়িচালক ভাই মুখে সিগারেট, এক হাতে মুঠোফোন আর অন্য হাতে স্টিয়ারিং ধরে গাড়ি চালান। ফলে ভারসাম্য না থাকায় ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা।’ তিনি বলেন, যতটা না পণ্যের বিলবোর্ড, তার চেয়ে বেশি রাজনৈতিক বিলবোর্ড রাস্তায় দেখা যায়। এগুলো সব অবৈধ। তিনি রাজনৈতিক নেতাদের অবৈধ ডিজিটাল ব্যানার প্রদর্শন থেকে বিরত থাকার আহ্বান জানান।