দুর্ঘটনার সময় শ্রমিকদের মুখে মুখোশ ছিল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের আরেফিন এন্টারপ্রাইজ নামের জাহাজভাঙা ইয়ার্ডে দুর্ঘটনার সময় শ্রমিকদের মুখে মুখোশ ছিল না বলে নিশ্চিত হয়েছেন পরিবেশ ও বিস্ফোরক অধিদপ্তরের কর্মকর্তারা। গত বৃহস্পতিবার ওই ইয়ার্ডে গ্যাসের বিষক্রিয়ায় চার শ্রমিক মারা যান।

দুর্ঘটনার পর পরিবেশ অধিদপ্তর ও বিস্ফোরক অধিদপ্তরের কর্মকর্তারা ইয়ার্ডটি পরিদর্শন করেন। তবে ইঞ্জিন কক্ষ কার্বন ডাই-অক্সাইড গ্যাসমুক্ত না হওয়ায় তাঁরা সেখানে ঢুকতে পারেননি। সেদিন কর্মরত শ্রমিকদের সুরক্ষা পোশাক ও মুখে মুখোশ ছিল না বলে তাঁরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন।

বিস্ফোরক দপ্তরের সহকারী পরিদর্শক তোফাজ্জল হোসেন বলেন, ‘যদি তাঁদের মুখে মাস্ক থাকত তাহলে তাঁরা বের হয়ে আসতে পারতেন। কিন্তু তাঁরা মাস্ক ব্যবহার করেননি। অথচ জাহাজে কাজ করার জন্য সুরক্ষা পোশাক ব্যবহারের নিয়ম রয়েছে।’ তিনি বলেন, দুর্ঘটনার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে তিনি বিষয়টি নিশ্চিত হয়েছেন।

দুর্ঘটনার পর গত শুক্রবার পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হারুনুর রশীদ আরেফিন এন্টারপ্রাইজের ইয়ার্ডটি পরিদর্শন করেন। ঘটনার সময় কী ঘটেছিল, শ্রমিকদের পরনে কী ছিল তিনি তা খতিয়ে দেখেন।

হারুনুর রশীদ বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে তাঁদের সুরক্ষা পোশাক ছিল না। ইয়ার্ড কর্তৃপক্ষ বলছে, তাঁরা ঠিকাদারের লোক। বৈদ্যুতিক সরঞ্জাম যে ঠিকাদার কিনেছেন, তিনি নিজেদের দায়িত্বে তা খুলে নিয়ে যাচ্ছিলেন।’ তিনি বলেন, ‘আমাদের নীতিমালায় রয়েছে, জাহাজে কাজ করতে গেলেই সুরক্ষা পোশাক পরতে হয়।’

জাহাজটির ইঞ্জিনকক্ষে কয়েকটি কার্বন ডাই-অক্সাইড গ্যাসের সিলিন্ডার ছিল। সংশ্লিষ্ট কর্মকর্তারা ধারণা করছেন, বৈদ্যুতিক সরঞ্জামগুলো খোলার সময় কোনোভাবে গ্যাস সিলিন্ডারের একটি লাইন খুলে যায়। এতে কক্ষটি কার্বন ডাই-অক্সাইড গ্যাসে আচ্ছন্ন হয়ে পড়ে। এ সময় কক্ষে থাকা ছয়জন মারাত্মকভাবে গ্যাসের বিষক্রিয়ার শিকার হন।

অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চারজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। যে দুজন চিকিৎসাধীন আছেন, তাঁরা দ্রুত বের হয়ে আসতে পেরেছিলেন বলে জানা গেছে।

ওই ঘটনায় শুক্রবার সীতাকুণ্ড থানায় পুলিশ মামলা করে। কিন্তু এখনো পর্যন্ত ওই মামলায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। �স�r���@�����য়া হবে।’