দুর্ঘটনায় আহত আরেক এসআইয়ের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত ভেড়ামারা থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব হোসেন মারা গেছেন। গত শনিবার রাত ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলায়।এর আগে ওই দুর্ঘটনায় আহত একই থানার এসআই শমরুল ইসলাম ও আনসার সদস্য রফিকুল ইসলাম মারা যান। গত শনিবার রাতে পাবনার রূপপুর থেকে মাইক্রোবাসে গ্যাস নিয়ে ফেরার পথে লালন শাহ সেতুর ঈশ্বরদী অংশে সামনের চাকা ফেটে গেলে মাইক্রোবাসটি উল্টে ওই দুর্ঘটনা ঘটে।