দুর্ঘটনায় আহত পুলিশ কর্মকর্তা চিকিত্সার জন্য সিঙ্গাপুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় আহত মহানগর ট্রাফিক পুলিশের পশ্চিম জোনের সহকারী কমিশনার মোস্তফা কামালকে উন্নত চিকিত্সার জন্য গতকাল বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। রাত সাড়ে ১০টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়। এর আগে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন।মহানগর পুলিশের জনসংযোগ শাখার অতিরিক্ত উপকমিশনার ওয়ালিদ হোসেন প্রথম আলোকে বলেন, স্কয়ার হাসপাতালের চিকিত্সকেরা জানিয়েছেন, দুর্ঘটনায় মোস্তফা কামালের ডান পা ভেঙে গেছে। এ ছাড়া কাঁধের কাছাকাছি মেরুদণ্ডের হাড় ও স্নায়ুরজ্জু স্থানচ্যুত হয়েছে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তাঁর গলা থেকে শরীরের নিম্নাংশে কোনো সাড়া নেই।