দুর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গামুটুকপুর ইউনিয়নের মৌজাপাঙ্গা গ্রামে সড়ক দুর্ঘটনায় আহত রিকশাভ্যান চালক রবিউল ইসলামের (৩৮) মৃত্যু হয়েছে। ঘটনার চার দিন পর গতকাল মঙ্গলবার দুপুরে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রবিউল মারা যান। গত শুক্রবার ঈদুল আজহার দিন ডিমলা থেকে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন রবিউল।