প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গাউছিয়া মার্কেট এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত ফকির অ্যাপারেলস কারখানার কর্মকর্তা শফিকুর রহমান (৩০) গতকাল বুধবার সকালে মারা গেছেন। ৭ জানুয়ারি কর্মস্থলে যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশা উল্টে শফিকুর আহত হন। প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। নিজস্ব