দুর্ঘটনায় আহত মহিলা ভাইস চেয়ারম্যানের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় খুলনার দিঘলিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনূর বেগম (৩৪) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে নগরের বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি উপজেলা সদরের দেয়াড়া গ্রামের বাসিন্দা।
পারিবারিক সূত্র জানায়, কোহিনূর বেগম গত বুধবার বিকেল সাড়ে চারটার দিকে ছেলের সঙ্গে মোটরসাইকেলে করে খুলনা থেকে দিঘলিয়ায় যাচ্ছিলেন। দৌলতপুর থানাধীন কুলিবাগান মোড়ে একটি গরুর সঙ্গে মোটলসাইকেলেটির ধাক্কা লাগে। এ সময় কোহিনূর বেগম সড়কের ছিটকে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হয়। গত বৃহস্পতিবার অবস্থার অবনতি হলে তাঁকে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গতকাল বেলা তিনটায় তিনি মারা যান। কোহিনূর বেগম জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, খুলনা জেলা বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক এবং জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।