দুর্ঘটনায় আহত শাফায়াত সারোয়ার মারা গেছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার শাফায়াত সারোয়ার গত সোমবার রাত ৮টা ৫ মিনিটে সিঙ্গাপুর ন্যাশনাল হাসপাতালে মারা গেছেন। ১৩ মে চট্টগ্রামে হেলিকপ্টার দুর্ঘটনায় তিনি আহত হয়েছিলেন। খবর বাসসের।
শাফায়াত সারোয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার এক শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী শাফায়াত সারোয়ারের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি মরহুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শাফায়াত সারোয়ারের ফুফু শওকত জাহান প্রথম আলোকে জানান, সিঙ্গাপুর থেকে গতকাল মঙ্গলবার রাত ১০টায় মরদেহ ঢাকায় পৌঁছার কথা। আজ বুধবার সকাল ১০টায় চট্টগ্রামের প্যারেড ময়দানে তাঁর জানাজা হবে। পরে ঢাকায় তাঁর মরদেহ দাফন করা হবে।