দুর্ঘটনায় আহত শিক্ষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় আহত কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সহযোগী অধ্যাপক ইব্রাহীম হোসেন (৪৭) গত মঙ্গলবার মারা গেছেন।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটায় ইব্রাহিম হোসেন ছেলের জন্য বাইসাইকেল কিনতে কুষ্টিয়া শহরে যান। এ সময় শাপলা চত্বরে রাস্তা পার হতে গেলে একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। দ্রুত কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা নেওয়ার পরামর্শ দেন। পরে তাঁকে ঢাকায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৬ মার্চ মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক তিনটায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।গত বুধবার দুপুর দেড়টায় ক্যাম্পাসের ফুটবল খেলার মাঠে মরহুমের জানাজা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।