দুর্ঘটনায় আহত ১১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি মিঠাপুকুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ১০ পুলিশ সদস্য ও একজন নির্বাচন কর্মকর্তা আহত হয়েছেন।
আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্য ব্যক্তিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
জানা যায়, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাচন কর্মকর্তা ১০ পুলিশসহ জেলা সদরে নির্বাচনী উপকরণ আনতে যাচ্ছিলেন। যাওয়ার পথে চুনতি এলাকায় তাঁরা দুর্ঘটনার কবলে পড়েন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান জানান, দুর্ঘটনায় পুলিশের তিনটি অস্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।