দুর্ঘটনায় আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ট্রেনের সঙ্গে পাথরবোঝাই ট্রাকের ধাক্কা লাগায় পাঁচজন আহত হয়েছেন। গত শনিবার রাত সাড়ে ১১টায় ফতুল্লায় এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন রানা, জামাল, মোশাররফ, ইব্রাহিম, আলমগীর। ফতুল্লা মডেল থানার এসআই আরিফ হোসেন বলেন, রেলক্রসিং পার হওয়ার সময় নারায়ণগঞ্জ থেকে কমলাপুরগামী ডেমু ট্রেন ফতুল্লার শাহজাহান রোলিং মিলের সামনে পাথরবোঝাই একটি ট্রাককে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় ট্রাকটি কয়েক টুকরা হয়ে আশপাশে ছিটকে পড়ে। আহত ব্যক্তিদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে জামাল ও মোশাররফকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।