দুর্ঘটনায় এক কিশোর নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বড় বাকা এলাকায় গতকাল শনিবার দুর্ঘটনায় এক কিশোর মারা গেছে। নিহত ব্যক্তির নাম হাবিল উদ্দিন (১৬)।
হাবিল ট্রাকচালকের সহকারী (হেলপার) ছিল। সে ওই গ্রামের আমিনুর রহমানের ছেলে।
থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকাল ছয়টার দিকে খালি ট্রাক নিয়ে স্থানীয় একটি ভাটায় ইট আনার জন্য যাচ্ছিল হাবিলের ট্রাকটি। চলন্ত অবস্থায় দৌড়ে ট্রাকে উঠতে গেলে হাবিল ট্রাকের দরজা ও রাস্তার পাশের গাছের মধ্যে চাপা পড়ে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান। চালকের পরিচয়ও জানা যায়নি।
সিঙ্গাইর থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে স্বজনদের কাছে নিহত ব্যক্তির লাশ হস্তান্তর করা হয়েছে।