দুর্ঘটনায় কৃষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্ঘটনা
দুর্ঘটনা

নাটোরের সিংড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ রোববার নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার জামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম আবদুস সামাদ (৫০)। তিনি উপজেলার তাজপুর ইউনিয়নের রাখালগাছা গ্রামরে মৃত কাজেম মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ১০টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার জামতলী এলাকায় নছিমন উল্টে আবদুস সামাদ গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। নিহত সামাদ খড় কেনার জন্য সিংড়া থেকে রনবাঘা এলাকার দিকে যাচ্ছিলেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, নিহত আবদুস সামাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে।